ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

dailyvorerkhabor
নভেম্বর ২৩, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৩: ৪৭

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য প্রতিহত করতে মোটরসাইকেল মহড়া দিয়েছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি টঙ্গীবাজার, টঙ্গী পূর্ব থানা রোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরা, বেক্সিমকো, খাঁপাড়া, সাতাইশ রোড, ভাদাম, তিলারগাতী রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এশিয়া পেট্রোলপাম্প এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সমাবেশে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অগ্নিসন্ত্রাসীরা নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাই তাদের এহেন অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে আমরা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছি। নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা যাতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কৌশলে মিশে গিয়ে পোশাক কারখানায় অরাজকতা তৈরি করতে না পারে, সে জন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো রাজপথে আছি। প্রতিদিন সকাল থেকে বিকেলে কারখানা ছুটি হওয়া পর্যন্ত শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।