ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে বললেন আল-সাইয়েদ

dailyvorerkhabor
নভেম্বর ২৩, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭: ৪৩

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমান অধিকারের নীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল আল-সাইয়েদ।

তার মতে, ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীর শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। এটি কোনো একটি জনগোষ্ঠীর বিরোধিতা নয়।

গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আবদুল আল-সাইয়েদ। এ সময় তাকে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে পরিচিত ইসরাইল কেন তার পরিচয় পরিত্যাগ করবে?

জবাবে আল-সাইয়েদ বলেন, মনে রাখা জরুরি যে ফিলিস্তিনিদেরও এমন পরিবার রয়েছে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পবিত্র ভূমিতে বসবাস করে আসছে। তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা দেখছেন, ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ড ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রও সেই সম্প্রসারণে সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া।

আল-সাইয়েদ আরো বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও সমান অধিকারের নীতিগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগোষ্ঠীর জন্য শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে।

তার ভাষায়, ‘এটি কোনো একটি জনগোষ্ঠীর বিরোধিতা করার বিষয় নয়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।