ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২২, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফ’ গঠন করা হয়েছে। সংগঠনটির ২১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি এবং ২৩ সদস্যবিশিষ্ট সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এমপির অনুমোদনে কমিটি দুটি গঠন করা হয়েছে।অনুমোদিত নির্বাহী কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিফ ওয়াহিদ। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আলফাজ দেওয়ান। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি ও মজিবউদ্দিন আহমেদ (শৈকত)।কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম হারুন অর রশিদ। সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার সুজাউর রহমান। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মালত আবুল কালাম মুন্না ও মোহাম্মদ আশরাফুল ইসলাম চিশতী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মার্চেন্ট মেরিনার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগে কৃষিবিদ ফয়সাল হোসেন রাজীব, চট্টগ্রাম বিভাগে বাহাউদ্দিন ফারুক মুন্না, ময়মনসিংহ বিভাগে ডা. ইফতেখার হায়দার (অনি), রাজশাহী বিভাগে খালেদ বিন শহিদ এবং খুলনা বিভাগে জোমায়ের মো. আবু হানিফ দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. মশিয়ার রহমান ও হাসিম আহমেদ। দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল। তাঁরা সবাই ভাইস চেয়ারম্যান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সংগঠনটির ২৩ সদস্যবিশিষ্ট সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, নাসিফ ওয়াহিদ, কে এম হারুন অর রশিদ, আব্দুস সালাম ফাহিম, ডা. মঞ্জুরুল ইসলাম, হাসান মাহবুব, ডা. সৈয়দ এ এ শাফী, ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, এম এন আনিক, কাজী আর মাহমুদ, জাকারিয়া আলম আপেল, ফায়েজ বিন আকরাম, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, মো. নূর নবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, দেওয়ান আলফাজ উদ্দিন, রবিউল আউয়াল তালুকদার, মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাহতাব, আশিকুল ইসলাম, আলহাজ আবুল কালাম মুন্না ও ওয়াসিউদ্দিন আহমেদ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।অনুমোদিত কমিটি স্বাক্ষর করেছেন সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।