ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় নাসিফ ওয়াহিদ সোহান ও কেএম হারুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে নাসিফ ওয়াহিদ সোহান ওরফে ফাইজাল খান এবং সাধারণ সম্পাদক পদে কেএম হারুন দায়িত্ব পেতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ইতোমধ্যে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আমেজ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে নানা আলোচনা চলছে।সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং অনলাইন প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী প্রচার-প্রচারণা জোরদারে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তবে নাসিফ ওয়াহিদ সোহান ওরফে ফাইজাল খান এবং কেএম হারুনের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি বর্তমানে গুঞ্জন ও আলোচনার পর্যায়েই রয়েছে।নতুন নেতৃত্ব নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে সংগঠনটির পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।