ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

কারা অধিদপ্তরে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশিকে বিয়ে করলে হারাবেন পদ

dailyvorerkhabor
নভেম্বর ২০, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৭: ৪১

কারা অধিদপ্তরের শূন্য পদে ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে তাদের অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

চাকরির শর্তে বলা হয়েছে, বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে তার নিয়োগ বাতিল হবে।

গতকাল ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডে তাদের মূল বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।

নিয়োগপ্রাপ্তদের ঢাকার বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাদের নিয়োগের আদেশ বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের পরবর্তী দুই বছর তাদের চাকরি শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। এ সময়ে তাঁদের আচরণ ও কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।

এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হবে। চাকরি থেকে ইস্তফা দিতে চাইলে দুই মাস আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং চারিত্রিক ও পূর্ব কার্যকলাপ-সংক্রান্ত পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এসব তথ্যের কোনোটি ভুল প্রমাণিত হলে নিয়োগের আদেশ বাতিল করা হবে। চাকরিতে যোগদানের জন্য কোনো ধরনের ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

মুহাম্মদ আইয়ূব নবী ইসলাম (চট্টগ্রাম), মো. ইকবাল হাসান (জামালপুর), শাকিল আহমেদ (নাটোর), মো. জুলকার নাইন (শেরপুর), শেখ ওসমান হারুনী (বরিশাল), মো. রাজীব হোসেন (গাজীপুর), অনুপ কুমার দত্ত (ব্রাহ্মণবাড়িয়া), শেখ নুরুজ্জামান জুয়েল (ফরিদপুর), আব্দুল ওয়াজেদ (শরীয়তপুর), মো. শরীফুল ইসলাম শরীফ (বান্দরবান), মো. শেকাবুল ইসলাম সৌরভ (বগুড়া), মো. রিফাত রাইয়ান খান (বরিশাল), মেহেদী হাসান নাহিদ (ভোলা), দীপ সরকার (ঢাকা), শরিফা ইয়াসমিন (ফরিদপুর), মো. নিজাম উদ্দিন শেখ (চাঁদপুর), জুলহাস আহমেদ শান্ত (ময়মনসিংহ), উত্তম সরদার (খুলনা), মো. আবু সাঈদ (নীলফামারী), মো. রাসেদ পারভেজ (নওগাঁ), মো. আবু নাছের (কুমিল্লা), মো. আশরাফুল মজিদ (ময়মনসিংহ), মো. ইমরান শাহেদ (বরগুনা), রাশেদুল মোস্তফা (কক্সবাজার), রাজু বিশ্বাস (বাগেরহাট), আবিদা সুলতানা লিনা (গাজীপুর), বিপুল চন্দ্র দেবনাথ (মৌলভীবাজার), মো. সোহেল মিয়া (চাঁদপুর) এবং লিংকন ভদ্র (নেত্রকোনা)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।