ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

dailyvorerkhabor
নভেম্বর ১৮, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৩: ১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকায় ছয়টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এসব ব্যাচের প্রশিক্ষণ চলবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে বিষয়ভিত্তিক দক্ষতা, পাঠদানের পদ্ধতি এবং প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। পরবর্তী সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত এসব মাস্টার ট্রেইনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য আয়োজিত ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের ফলে কলেজ পর্যায়ে পাঠদানের গুণগত মান বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।