ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

Khan Romim
জুলাই ২৭, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ দুল্লাপ হোসেন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের মিল্টন হোসেনের ছেলে তামিম হোসেন (২০), লাল্টু রহমানের ছেলে বান্না রহমান এবং একই ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তামিম ইকবাল (১৯)।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভুলুন্দিয়া গ্রামের কবরস্থান এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।