মোঃ দুল্লাপ হোসেন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের মিল্টন হোসেনের ছেলে তামিম হোসেন (২০), লাল্টু রহমানের ছেলে বান্না রহমান এবং একই ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তামিম ইকবাল (১৯)।
পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভুলুন্দিয়া গ্রামের কবরস্থান এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪