ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় ১৮ পিস ইয়াবাসহ এক যুবক আটক

Khan Romim
জুলাই ৭, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

শৈলকুপা উপজেলা প্রতিনিধি:আবু সাঈদ রনি,ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে এক যুবকের নিকট থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায়, এস আই তরিকুল ইসলাম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ জীবন হোসেন (২৮) নামে এক যুবক কে আটক করেছে। আটককৃত জীবন ছোট বোয়ালিয়া গ্রামের ইমদাদুল মন্ডলের ছেলে।

থানা পুলিশ ভোরের খবরকে জানাই, ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে জীবনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে মোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
‎এ ঘটনায় আটককৃত জীবনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের চলমান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।‎শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।