শৈলকুপা উপজেলা প্রতিনিধি:আবু সাঈদ রনি,ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে এক যুবকের নিকট থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায়, এস আই তরিকুল ইসলাম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ জীবন হোসেন (২৮) নামে এক যুবক কে আটক করেছে। আটককৃত জীবন ছোট বোয়ালিয়া গ্রামের ইমদাদুল মন্ডলের ছেলে।
থানা পুলিশ ভোরের খবরকে জানাই, ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে জীবনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে মোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত জীবনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের চলমান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪