ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী


এপ্রিল ২৩, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   “পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম খাদ্যের বিকল্প নেই।

শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,টঙ্গিবাড়ী থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম সিদ্দিকী,শিশু কনসালট্যান্ট ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশীদ,ডেন্টার সার্জন ডাঃ হাদি,মেডিকেল অফিসার ডাঃ লিমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।