ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

হাইওয়েতে চেকপোস্টে গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজা উদ্ধার


এপ্রিল ১৮, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে গোবিন্দগঞ্জ থানার একটি চৌকস টিম রংপুর-ঢাকা মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই আকতার, এসআই প্রদীপ ও এসআই নজরুল।

চেকপোস্টে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লকারে থাকা একটি কালো ব্যাগ থেকে বিশেষ কৌশলে মোড়ানো ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় মোঃ রাসেল হোসেন রানা (২৮) নামে এক যাত্রীকে আটক করা হয়। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৮/২০২৬। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।