ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের দায়ে দুলাল রবি দাস (৪৬) নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।
দণ্ডপ্রাপ্ত দুলাল রবি দাস মৃত রমেশ রবিদাসের ছেলে। তিনি পৌর সদরের মুচারভিটা এলাকার বাসিন্দা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল রবি দাসকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

