স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বড় বহুলা গ্রামের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ।বদলির আদেশ জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ।জামালপুরে দায়িত্ব পালনকারী ড. যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ, জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে কাজী আখতার উল আলমকে এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন। নতুন পুলিশ সুপারের যোগদানের মাধ্যমে সিলেটের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী ও গতিশীল হওয়ার আশা।
ড. চৌধুরী মো. যাবের সাদেক বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ।পুলিশ টেলিকম বিভাগ এবং পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন।চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি-পিআইএমএস) হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের কৃতি ছাত্র।ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন।স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে সিলেটের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে।সাধারণ মানুষও তার কার্যক্রম নিয়ে আশাবাদী।

