ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সাভারে সেনাবাহিনীর অভিযানে ৪ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার


ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি:   ​সাভার বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের ‘অদৃশ্য আতঙ্ক’ ও সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য দমনে সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ধাওয়া দিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে আটককৃত চারজন হলো ​১. মো. জাহাঙ্গীর আলম (৩৫): চক্রের অন্যতম মূলহোতা ও মাদক সরবরাহকারী।

​২. মো. রিপন মিয়া (৪০): ছিনতাই ও মাদক কেনাবেচায় সক্রিয় সদস্য। ​৩. মো. শাহিন ইসলাম (১৮): এলাকায় পথচারীদের গতিরোধ ও ছিনতাইয়ে কাজে নিয়োজিত মাদক ব্যবসায়ী ৪. মো. রাসেল (১৮): তথ্য সংগ্রহকারী ও ছিনতাইকৃত মালামাল সরানোর কাজে নিয়োজিত। ​২৫ ফেব্রুয়ারি রাত ০০:৪৫ ঘটিকা। সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে লক্ষ্য করে, একদল ছিনতাইকারী নির্জন স্থানে কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালানোর চেষ্টা করলে শুরু হয় টানটান উত্তেজনাকর ধাওয়া। কৌশলগত অবস্থান নিয়ে ঘটনাস্থল থেকেই দুই (০২) জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের বিভিন্ন পয়েন্টে তাৎক্ষণিক চিরুনি অভিযান চালিয়ে আরও দুই (০২) জনকে গ্রেপ্তার করা হয়।
​আটককৃতদের দেহ ও তাদের তথ্যের ভিত্তিতে গোপন আস্তানা তল্লাশি করে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা ও মদ। বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র।​​স্থানীয় বাসিন্দারা জানান, এই চক্রটির কারণে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাতে চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা প্রতিনিয়ত অস্ত্রের মুখে সর্বস্ব হারাতেন। সেনাবাহিনীর এই ঝটিকা অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ​অভিযান শেষে আটককৃত ৪ ব্যক্তি এবং উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।