ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে কড়া নিরাপত্তায় ভোট র‍্যাব–৯, পুলিশ ও আনসার প্রস্তুত


ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে ঘিরে হবিগঞ্জ জেলায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা জুড়ে র‍্যাব–৯, পুলিশ, বিজিবি, আনসার ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।‎বুধবার সকালে হবিগঞ্জ শহরের জে.কে. অ্যান্ড এইচ. কে. হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন র‍্যাব–৯ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন।

‎‎তিনি জানান, জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ এবং ১০৩টি অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।‎নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, পুরো জেলায় ২,০৬৭ জন পুলিশ সদস্য, প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার, এবং সীমান্ত ও দুর্গম এলাকায় ১৭টি বিজিবি প্লাটুন টহলে রয়েছে।

লেফটেন্যান্ট সাজ্জাদ হোসেন বলেন,
‎“ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা তাৎক্ষণিকভাবে দমন করা হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”‎তিনি আরও জানান, সীমান্ত ও সংবেদনশীল এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের যৌথ টহল চলছে, যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।‎স্থানীয়রা বলছেন, প্রশাসনের কঠোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় তারা আশাবাদী-এবারের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।