ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া


ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি:   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু’র নেতৃত্বে এ মহড়া পরিচালনা করা হয়।মহড়ায় টঙ্গীবাড়ী থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিশেষ ইউনিটের সদস্যরা অংশ নেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ মহড়া আয়োজন করা হয়।

মহড়া চলাকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি, দ্রুত প্রতিক্রিয়া মহড়া (রেসপন্স ড্রিল) এবং পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়ে বলে জানান স্থানীয়রা।টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে টঙ্গীবাড়ী থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।