মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নিজেদের প্রস্তুতি গ্রহন করতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ইউনিয়নে, (বিএনপি) সংগঠনের উদ্যোগে, পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দিকে সীতাকুণ্ড ছোট কুমিরা কনভারশন হল মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। নির্বাচনে ভোটকেন্দ্রের সুরক্ষা, কারচুপি রোধ এবং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।ব্যালট বাক্স পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান নিশ্চিত করা। নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে এজেন্টদের সম্যক ধারণা প্রদান।
এসময়ে উপস্থিত ছিলেন সীতাকুন্ড নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহবায়ক গাজী সুজা উদ্দিন, প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের বিএনপি সভাপতি ও প্রশিক্ষক সালামত উল্লাহ, সালাম,আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মুকুল, সদস্য শামসুদ্দোহা, কুমিরা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আজিম সবুজ, সদস্য সচিব শাহাবুদ্দিন, থানা যুবদলের আহ্বায়ক ফজল করিম চৌধুরী, বিএনপি নেতা বাবুল মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপির নিযুক্ত প্রশিক্ষক সালামত উল্লাহ নেতৃবৃন্দের বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং প্রতিটি ভোট যেন সঠিকভাবে গণনা করা হয়, তা নিশ্চিত করতে আমাদের এজেন্টদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।কোনো প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের কর্মীদের সাহসী ভূমিকা রাখতে হবে।এসময়ে কুমিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মনোনীত পোলিং এজেন্টরা এই কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ শেষে এজেন্টদের হাতে প্রয়োজনীয় নির্দেশিকা ও নির্বাচনী উপকরণের নমুনা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপির নিযুক্ত প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

