মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন সমুদ্র উপকূল এলেকায় ডাকাতির ঘটনা ঘটে।শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সময় দুই ব্যারেল জ্বালানি তৈল একতারা ড্রেজার নিয়ে যায়।সেই সময় ৮/১০ জনের একটি ডাকাত দল কাজল নামের এক ব্যবসায়ীকে কূপিয় রক্তাক্ত করে মালামাল লুট করে নিয়ে যায়।বাড়বকুণ্ড মান্দারীটোলা খাল বরাবর সমুদ্র উপকূল এলাকায় লাল বোট থেকে সিফাতের নেতৃত্বে ৮/১০ জনের একদল ডাকাত শাকিলকে মারধর করে ২ লাখ ২০ টাকার জ্বালানী তেল নিয়ে যায়।
একয় দিনে শনিবার বিকাল ৪ টা ঐ ডাকাতদল একতারা ড্রেজার মেশিন কূপিয়ে স্টাফদের মারধর করে আবার ৩০০ লিটার জ্বালানী তেল,নগদ ১২ হাজার টাকা,২ ব্যাটারি, বিকাশ নাম্বার মাধ্যমে নিরব থেকে ২০ টাকা লুট করে নিয়ে যায়।ডাকাত দলের হামলায় ১ কাজল কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সহপাঠী এসময় আরো আহত হয় ২ জিকু, ৩ শাকিল,৪ ইসলাম,৫মিজান,৬ সুমন।
আহত ইসলাম বলেন একদল ডাকাত দুই লাখ ২০ তেল ডাকাতি ঘটনা শুনে লাল বোট টি উদ্ধার করেতে গেলে পূর্বের প্রস্তুতি থাকা ডাকাত দলটি আমাদের উপর অতর্কিত হামলা চালায় কোন মতে আমারা প্রাণে রক্ষা পায়। ডাকাতি ও মালামাল লুটপাট করার ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা ধায়ের করা হয়েছে।

