ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


নভেম্বর ২১, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নাইটিংগেল রোডে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে ব্যস্ত বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নাইটিংগেল রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি রাস্তা পারাপারের সময় সেলফি পরিবহনের একটি দ্রুতগামী গাড়ি তাকে সরাসরি ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে এবং পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হবে।
দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং গাড়িচালককে আটকের চেষ্টা চলছে বলে জানান আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা।
দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।