ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

অন্তর্বর্তী সরকারই নির্বাচনকে অনিশ্চিত পথে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল


নভেম্বর ৭, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ বা ব্যাহত হতে পারে—এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।বিকাল ৪টায় নয়াপল্টন থেকে র‌্যালিটি শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।সমাবেশকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চও নির্মাণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, *“দুর্ভাগ্যের বিষয়, যাদের আমরা আন্তরিকভাবে সমর্থন দিয়েছি সেই অন্তর্বর্তী সরকারের দ্বারাই আজ এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিছু রাজনৈতিক দল গণভোটের দাবি তুলে নির্বাচনকে ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—গণভোট হলে সেটি নির্বাচনের দিনেই হতে হবে।”*

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল জোট গঠন করে চাপ দিচ্ছে নির্বাচনের আগেই গণভোট আয়োজনের। কেন আগে? দুই দফায় ভোট আয়োজন মানে জনভোগান্তি ও অতিরিক্ত অর্থব্যয়। তাই গণভোট করতে হলে নির্বাচনের দিনই করতে হবে।”সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।