ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

বিএনপিকে ছোট করে দেখলে মূল্য চুকাতে হবে: মির্জা ফখরুল


নভেম্বর ৬, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপিকে অবজ্ঞা করলে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কোনো হঠাৎ জন্ম নেওয়া বা ভেসে আসা দল নয়। এটি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের জন্য সংগ্রামরত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা একটি বৃহৎ রাজনৈতিক শক্তি।

ফখরুল উল্লেখ করেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপির হাজারো নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন, অসংখ্য নেতার বিরুদ্ধে মামলার পাহাড় চাপানো হয়েছে এবং ৬০ লাখ নেতা-কর্মী নানাভাবে হয়রানির মুখে পড়েছেন। তা সত্ত্বেও বিএনপি তার আন্দোলন-সংগ্রাম থেকে সরে যায়নি।

তিনি বলেন, বিএনপি রাজপথে নামলে দেশের রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে যেতে পারে। তাই বিএনপিকে ছোট করে দেখা বা ভয় দেখানোর চেষ্টা কারও জন্যই সুখকর হবে না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, নির্ধারিত সময়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে চলমান সংকট থেকে মুক্ত করতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।