ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎নবীগঞ্জে পারিবারিক কলহে বাবার বটির আঘাতে মেয়ের মৃত্যু


অক্টোবর ২৭, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার বটির আঘাতে মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম পূর্ণিমা রানী দাশ (২২)। তিনি ওই গ্রামের মতি লাল দাশের মেয়ে। নিহত পূর্ণিমার দুই ছেলে-মেয়ে রয়েছে।‎নবীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দাশ দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি ঢাকা চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়ভাবে নানা কটূ মন্তব্য ও সামাজিক চাপের মুখে পড়তে হয় পরিবারটিকে।

‎পুলিশ জানায়, সোমবার দুপুরে প্রতিবেশীদের এমন কটূ মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষুব্ধ হয়ে মতি লাল দাশ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর আহত হন। পরে মতি লাল দাশ নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে নিয়ে মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মতি লাল দাশকে আটক কজরে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”‎এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় গভীর শোক ও   চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।