ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ইবির লালন শাহ হল সংস্কারের একাধিক দাবি শিবিরের


অক্টোবর ২৭, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা:   ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লালন শাহ হল সংস্কারে ২০ দফা দাবি জানায় ইসলামী বিশ্ববিদ্যালয় লালন শাহ হল শাখা ছাত্রশিবির। সোমবার (২৭অক্টোবর) দুপুরে উক্ত হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রধান করে তারা।

স্মারকলিপিতে উল্লেখিত দাবি গুলো হলো, নিরবিচ্ছিন্ন ও উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই সংযোগের ব্যবস্থা করা, ডায়নিং এর খাবারের মান উন্নয়ন ও ন্যায্য মূল্য নির্ধারণ, হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রশাসন কর্তৃক সাবসিটি বৃদ্ধি করা, হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা,  হলের মসজিদ নিয়মিত পরিচ্ছন্ন রাখা, মসজিদের ছাদ সংস্কার করা ও এসি স্থাপন করা, প্রত্যেক রুমে সিলিং ফ্যান নিশ্চিত করা, রিডিং রুমে পড়ার পরিবেশ বৃদ্ধির লক্ষ্যে এসি স্থাপন করা, রিডিং রুমে জব রিলেটেড সকল বইয়ের ব্যবস্থা করা, হল অফিসের কর্মকর্তাদের মধ্যে কর্ম চাঞ্চল্য ফিরিয়ে আনার ব্যবস্থা করা, হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ২৪ ঘন্টা প্রহরী নিশ্চিত করা, হলের গেস্ট রুম সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি করা, জাতীয় দিবসগুলোতে স্পেশাল খাবারের ব্যবস্থা করা, ডিবেটিং সোসাইটির রুমে ডেকোরেশন করা, টয়লেট ও বাথরুম সমূহ নিয়মিত পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা,  শিক্ষার্থীদের জন্য ফ্রিজের ব্যবস্থা করা, হলের প্রতিটি ব্লকে দ্রুত সময়ের মধ্যে সিসি টিভি ক্যামেরা নিশ্চিত করা, হলের দেওয়াল ও দরজার উপর থেকে পতিত ফ্যাসিস্টদের নাম অপসারন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুরো হল রং করা, হলের চার পাশে পরিবেশ সুন্দর করা, হলের প্রতিটি ব্লকে ময়লা ফেলার জন্য ঢাকনা সম্পন্ন ডাস্টবিন নিশ্চিত করা ও হলে সাঁপের উৎপাত নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা।

লালন শাহ হল শাখা শিবিরের সভাপতি মাহমুদুল ইসলাম বলেন,”ছাত্রশিবির সবসময় ছাত্রদের কল্যানে কাজ করে আসছে। ২৪-অভ্যূত্থান পরবর্তী সময়ে প্রশাসনের সাথে সমন্বয় করে বেশ কিছু কাজ বাস্তবায়ন করা হয়েছে। তবে দুঃখের বিষয়, এতো বড় একটি হলে ওয়াই-ফাই চলে কচ্ছপের গতিতে। এ ছাড়াও বেশ কিছু সমস্যা আছে,সেগুলো স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রত্যাশা হলো, প্রশাসন যেন আমাদের এই যুক্তি সম্মত দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে। ”

লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, ” স্মারকলিপিতে দেওয়া প্রতিটি দাবিই যুক্তিক। এরমধ্যে বেশ কয়টির কার্যক্রম চলমান আছে। মসজিদে এসি স্থাপন, প্রতি রুমে সিলিং ফ্যান স্থাপন, প্রতি ব্লকে সিসিটিভি স্থাপন, পুরো হল রং করা জন্য হলের নিজস্ব অর্থায়নে সম্ভব না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ করতে হবে। এছাড়া, রিডিং রুমে এসি স্থাপন , হলের গেস্ট রুমে রং করা, হলে ফ্যাসিস্টদের চিহ্ন রং করে মুছে ফেলা, ঢাকনা যুক্ত ডাস্টবিন খুব শীঘ্রই করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।