ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে ১০ দল নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


অক্টোবর ২৫, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:    লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫। উক্ত খেলায় অংশগ্রহণ করে লক্ষ্মীপুর জেলার ১০ দল।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আগত অতিথিরা।উদ্বোধনীয় ম্যাচে খেলে রামগতি উপজেলা বনাম চন্দ্রগঞ্জ থানা একাদশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আক্তার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।এ ছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা, রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন, ক্রীড়া সংগঠক মইন উদ্দিন চৌধুরী কামরু, ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীম, সিনিয়র সাংবাদিক আ.হ.ম মোস্তাকুর রহমান ও সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।