মাদারীপুর প্রতিবেদক: আজ ১২ অক্টোবর ২০২৫ ইং রোজ রবিবার, দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার ব্যাবস্থাপনায় ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারি মুফতি আল আমীন বিএ ওহাব স্বাক্ষরিত উক্ত স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি মাদারীপুর জেলা ছদর হাজি আজহার উদ্দীন মোড়ল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সিনিয়র সহ-সভাপতি হাজি আজিজুল হক মল্লিক, সহ-সভাপতি হাজি নূরুল আমীন খান, সেক্রেটারি মুফতি আল আমীন বিএ ওহাব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ হাওলাদার, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা সাধারণ সম্পাদক ক্বারী ইব্রাহীম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ইমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর সদর থানা সভাপতি মাওলানা মিরাজুল হক, মাদারীপুর পৌর সভাপতি মাওলানা কবীর আহমাদ প্রমুখ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৫ দফা দাবি হলোঃ
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোেট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

