রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঘুর্ণিঝড়ে উপজেলার নোহালী ও আলমবিদিতর ইউনিয়নের কয়েক’শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ভেঙ্গে যায় বাড়ি – ঘর, গাছপালা ভেঙে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে গঙ্গাচড়া উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী।আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ীঘর মেরামত, রাস্তা-ঘাটে পরে থাকা গাছপালা সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে ৬ অক্টোবর সকাল ৯ টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করে। এছাড়া উপজেলা জামায়াতের ব্যবস্থাপনায় ১৫০০ জনের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-০১ আসনের এমপি প্রার্থী ও মহানগর সহকারী সেক্রেটারি মো: রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা আমির মাওঃ মোঃ নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওঃ মোঃ সাইফুল ইসলাম, গংগাচড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল হালিম, শ্রমিক নেতা মাওঃ ওবায়দুর রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওঃ মোঃ সামিউল ইসলাম, সেক্রেটারি মোত্তালিব হোসাইন প্রমূখ।কুতুব এলাকার ক্ষতিগ্রস্ত আনোয়ার আলী বলেন,জামায়াতে ইসলামী আমাদের জন্য যেভাবে কাজ করছে, সেটা প্রশংসার দাবি রাখে।মিনার বাজার এলাকার নাল্টু মিয়া বলেন, আমরা জামায়াতে ইসলামীর কর্মকান্ডে যথেষ্ঠ খুঁশি। জামায়াতে ইসলামী বরাবরই জনবান্ধন। মানুষের সুখ দুঃখে পাশে থাকে।এবিষয়ে রায়হান সিরাজি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনবান্ধন রাজনীতিতে বিশ্বাসী।আমরা জনগণের সমস্যায় সার্বক্ষণিক আছি ইনশাল্লাহ থাকব।

