আশুলিয়া প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধ করনীয় বিষয়ে জনসচেতনতা মূলক র্যালী-২নং মডেল জোনের মাসিক মিটিং ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ অক্টোবর) দুপুরের আশুলিয়ার জামগড়া চৌরাস্তার ফ্যান্টাসি কিংডমের সামনে ইয়ারপুর ২নং জোন কমিটির প্রচারে এই ডেঙ্গুজ্বর সচেতনতা মূলক র্যালি করা হয়। পরে ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে ২নং মডেল জোনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খাঁন লিটন।
ইয়ারপুর দুই নং মডেল জোন কমিটির সভাপতি সার্জেন্ট তৌহিদুল ইসলাম (অবঃ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সালাহ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সহ-সভাপতি নুর উদ্দিন পাটোয়ারী,কাশেমপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আমিনুল ইসলাম,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি এম এ হাসান,সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পু,সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম পাঠান,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান রুবেল,আশুলিয়া থানা বিসিডিএস উপশাখার এক্সিকিউটিভ সদস্য জিহাদুল ইসলাম,শাজাহান সুজন,শুয়েবুর রহমান শোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

