ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত


অক্টোবর ৪, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ি প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড ও পাঁচগাও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফজুশাহ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।এ সময় তিনি বলেন, আমরা নির্বাচিত হতে পারলে মুন্সীগঞ্জের দীর্ঘ দিনের সমস্যা নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া বেকার সমস্যা দুরকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাই মুন্সীগঞ্জ-২ আসনে জামায়াতকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ি উপজেলার সহকারী সেক্রেটারি ও পাচগাঁও ইউনিয়নের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস ছালাম, আড়িয়ল ইউনিয়নের সভাপতি আফজাল হোসাইন সহ স্থানীয় জামায়াত কর্মী, সমর্থক ও এলাকাবাসী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।