কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়িতে অবস্থিত শহিদ এমন মনসুর আলী ইকোপার্ক এলাকায় তালবীজ রোপন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল দশটা থেকে দুপুরে পর্যন্ত ইকোপার্কের চারপাশ ঘিরে দুইশ তালবীজ রোপন করেন কাজিপুর উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান।
প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাধীন জীবন” এর আয়োজনে বজ্রপাত থেকে প্রাকৃতিক উপায়ে নিজেদের রক্ষার লক্ষ্যে এই তালবীজ রোপন করা হয়েছে। এসময় তালবীজ রোপনে অংশ নেন স্বাধীন জীবন এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও স্বাধীন জীবন এর সদস্য আবুল বাশার শেখ।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

