ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

চরমোনাই পীর নয় ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান: এ্যানী চৌধুরী


সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:   বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে ভন্ড ও জাতীয় বেঈমান।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৮৫ সালে ও ১৯৯৬ সালে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে সহযোগিতা করে শুধু বিএনপির সঙ্গেই নয়, পুরো জাতির সঙ্গে বেইমানি করেছে। ইসলামী আন্দোলন পীর নয়, তারা ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু তখন কোথাও ইসলামী আন্দোলনকে খুঁজে পাওয়া যায়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য হাতপাখা প্রতীকের দল ইসলামী আন্দোলন কাজ করেছে। এখন পীরের নামে আন্দোলনের আড়ালে তারা নির্বাচনী পরিবেশকে বিভ্রান্ত করছে।এ্যানী আরও বলেন, ইসলামী দলগুলো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা পীরের নামে যে আন্দোলন করছে, তাতে নির্বাচনী পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইস্পাতদৃঢ় ঐক্যের কথা বলেছিলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সে ঐক্য গড়ে তুলতে হবে।

সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, এডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।