ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎নবীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার


সেপ্টেম্বর ২২, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জে রাস্তার পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মামুন বক্স (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।‎রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের শেভরন সাউথ প্যাডসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।‎আহত মামুন বক্স সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার শিলামটিলা পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল লেইছ ও মায়ের নাম হাসিনা বেগম। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত। প্রতিদিন তিনি সিলেট থেকে কর্মস্থলে যাতায়াত করতেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে করে পাঁচজন ব্যক্তি মামুন বক্সকে অপহরণ করে মারধর করেন এবং পরে রাস্তার পাশে ফেলে রেখে যান। এ সময় তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।‎স্থানীয়দের ধারণা, পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করার কারণে মামুনের কাছে নিয়মিত আর্থিক লেনদেন থাকত। এ কারণে পূর্বপরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে সিলেটে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”‎এ বিষয়ে মামুন বক্সের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।