ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা অনুষ্ঠিত


সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পাচগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পাঁচগাও বালুর মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক তানজিল আলম শেখ অনিক এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মারুফ ইসলাম সেন্টুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. দেলোয়ার রাঢ়ী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ, শহীদুল ইসলাম, আব্দুল আউয়াল বিপ্লব, মো. বাবু বেপারীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।