ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা


সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।তিনি বলেন, ‘জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।’

ওই আবেদনে বলা হয়, রংপুর-৩ আসনের সাবেক সাংসদ ও জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। দুদক জেনেছে, সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে পারে জিএম কাদের ও তার স্ত্রী। আর এটা হলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার বলে ওই আবেদনে বলা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।