ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ভরাটের অভিযোগে জরিমানা


সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের পশ্চিম পাচগাও ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা ও সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের বড়লিয়া-সোনারং রাস্তা সংলগ্ন ঋষিবাড়ি এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয় এবং একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ। তিনি জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।