ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিকেল ৫ টায় থানা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোঃ ইব্রাহিম।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মাসুদ রানা, জেলা পূজা উৎযাপন কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন দেবনাথ, টঙ্গীবাড়ী পুজা উদযাপন কমিটির সভাপতি কেশব ঘোষ, সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবু সহ উপজেলার ৫২ টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।