ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

চুরি–ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস


আগস্ট ১৯, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:    কিশোরগঞ্জ শহরের আলোর মেলায় অবস্থিত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস যেন চোর–ছিনতাইকারীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। সন্ধ্যার পরপরই এলাকায় শুরু হয় তাদের দৌরাত্ম্য।পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত ছাত্ররা মুদি দোকান কিংবা স্টেশনারি দোকানে কিছু কিনতে গেলেই উৎ পেতে থাকা ছিনতাইকারীরা মোবাইল ফোনসহ টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে।

এমনকি ছাত্রাবাসে ব্যবহৃত পানির পাইপলাইন, বৈদ্যুতিক বাল্ব, ওয়ালে লাগানো লোহার রাইজারের খাঁচা পর্যন্ত নিয়ে যাচ্ছে এ চক্র।এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ও হল সুপারের সাথে কথা বললে জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আশপাশের অফিসার দের কোয়ার্টারগুলো খালি হয়ে যাওয়ায় চোর–ছিনতাইকারীরা সেখানে আস্তানা গেড়েছে।গত ১৪ আগস্ট হাবিবুল্লাহ ও শাওন নামে দুই ছাত্র স্টেশনারি দোকান থেকে খাতা-কলম কিনে গেইটে প্রবেশের সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছাত্ররা চিৎকার করলেও ভয়ভীতির কারণে কেউ এগিয়ে আসেনি।

এ অবস্থায় ছাত্রাবাসে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা জরুরি বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি—ছিনতাইকারীরা অস্ত্রশস্ত্র বহন করে, তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এলাকাবাসীর প্রত্যাশা, মাননীয় জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।