ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫

কিশোরগঞ্জে আইএবির বিশাল মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত


আগস্ট ১০, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) কিশোরগঞ্জ সদরের আজিমুদ্দীন স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি হিসেবে গত ১০ আগস্ট (রবিবার) বিকেলে কিশোরগঞ্জ শহরে বিশাল মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।এই শোডাউন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি (আজিজ ভাই) ভাইয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

শোডাউনটি ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ শহরের প্রধান সড়ক বিশ্বরোড অতিক্রম করে শোলাকিয়ার আইএবির জেলা কার্যালয়ের সামনে এসে সফলভাবে শেষ হয়।এ অনুষ্ঠানে শতাধিক মোটরসাইকেল আরোহী ও জেলা-উপজেলার সক্রিয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।এই আয়োজনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশের প্রস্তুতি ত্বরান্বিত এবং জনসমর্থন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।