মো: শাকিল শেখ (সাভার) প্রতিনিধি: “নতুন পানিতে সফর এবার” এই স্লোগানকে সামনে রেখে রজত জয়ন্তী উৎসবে জাতীয় দৈনিক যুগান্তর ২৫ পেড়িয়ে ২৬ বছরে পদার্পণ উপলক্ষে আশুলিয়ায় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে।এসময় প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকাটির আশুলিয়া প্রতিনিধি মো.মেহেদী হাসান মিঠু ও সঞ্চালনা করেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো.জহিরুল ইসলাম খান লিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো: ইসমাইল হোসেন মোল্লা, আশুলিয়া থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি বিএনপি নেতা মো.শরীফ চৌধুরী, মো.লিটন গাজী ও আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো.জাহিদ হাসান শিকদার।এছাড়া আরও উপস্থিত ছিলেন, চ্যানেল এস’র সাভার প্রতিনিধি মো.আমিনুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ এর আশুলিয়া প্রতিনিধি মো: মশিউর রহমান,বিডি২৪ লাইভ ডটকমের স্টাফ রিপোর্টার মো.শাকিল শেখ ও রাজধানী টিভির আশুলিয়া প্রতিনিধি আব্দুল্লাহ আল মনির প্রমূখ।

