ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

কূটনীতিতে আগ্রহী, তবে চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান

dailyvorerkhabor
নভেম্বর ২৫, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮: ৪৯

বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক সমাধানের পথেই থাকতে চায় ইরান। তবে কোনো ধরনের চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আলী আকবর রেজায়ি।

ইরানের সংবাদ সংস্থা ইসনার বরাতে ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেলা সেরা এ তথ্য জানিয়েছে। গত মাসে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমটিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে রেজায়ি বলেন, আলোচনা বন্ধ হয়নি; তবে অগ্রগতি হচ্ছে ধীরগতিতে।

আলোচনায় ইরানের চারটি অবস্থান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। রেজায়ি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র চাই না, আত্মসমর্পণও করব না। আমরা কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানকে সমর্থন করি।’

তিনি আরো বলেন, অন্য পক্ষগুলো যদি সত্যিকার অর্থে যুদ্ধের অবসান চায়, তাহলে ইরান আলোচনায় বসতে প্রস্তুত।

২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় নির্ধারিত পর্যবেক্ষণ ও যাচাইব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়েও তেহরানের আগ্রহ রয়েছে বলে জানান ইরানের রাষ্ট্রদূত।

হরমুজ প্রণালি নিয়ে প্রশ্নের জবাবে রেজায়ি বলেন, কৌশলগত এই জলপথকে যুদ্ধের আগের অবস্থায় হুবহু ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তবে এর নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা করা একটি সম্ভাব্য সমাধান হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রেজায়ি বলেন, ‘আমেরিকার জনগণ যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছেন।’

ট্রাম্পের জন্য এটিকে ধারাবাহিক পরাজয়ের সর্বশেষ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরানের প্রতিরোধের সক্ষমতা থেকে শুরু করে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে সমালোচনার মুখে পড়া—সবই তার জন্য পরাজয়ের ধারাবাহিকতা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।