ঝিনাইদহের কালীগঞ্জ গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২০ শে নভেম্বর শুক্রবার গভীর রাতে দুইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে।স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল ২০শে নভেম্বর শুক্রবার রাত দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের ভেতরে আগুন দেখতে পেয়ে এক নারী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ভেতরের সব আসবাব পুড়ে যায়।জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বারোবাজারের হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

