ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

dailyvorerkhabor
নভেম্বর ২২, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৩: ৫৩

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, আর্থিক নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে হবিগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল।

শনিবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাছির জামাল বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম দায়িত্ব। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সবসময় অসুস্থ, অসচ্ছল ও প্রবীণ সাংবাদিকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরো বাড়ানো হবে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। ট্রাস্টের অনুদান ও কল্যাণমূলক কার্যক্রম যেন প্রকৃত ও যোগ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সাথে পৌঁছায়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।’

হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও চৌধুরী মো. ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাংবাদিক আবদুল হালিম, মো. নুর উদ্দিন, কামরুল হাসান, মঈন উদ্দিন, মো. কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, মো. সুরুজ আলী, আবদুল হাকিম, সৈয়দ মশিউর রহমান, নায়েব হোসেন, সাজিদুর রহমান, আমিনুল ইসলাম আপন, মো. মুজিবুর রহমান ও সালাম চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সংকট, চিকিৎসা সহায়তা, আবাসন এবং ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা প্রধান অতিথির সামনে তুলে ধরেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।