ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ খবর

হেমায়েতপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধ: ২ ভাই হাসপাতালে, মামলা প্রক্রিয়াধীন

Khan Romim
আগস্ট ১৩, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

মো আলামিন (​সাভার) উপজেলা প্রতিনিধি:   ঢাকার সাভারের হেমায়েতপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।​ঘটনাটি ঘটেছে হেমায়েতপুরের আরজেন পাড়া এলাকায় আজ বুধবার এঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​আহত ব্যক্তিরা হলেন— আব্দুল আজান সাহাদ এবং হাসান। তারা আব্দুর কাদেরের ছেলে।​স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর আহত হন। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় একা মাদবরের ছেলে রুবেল, তার নাতি আলামিন এবং আদম-এর ছেলেসহ আরও কয়েকজন।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযোগ সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।