ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে ফল প্রকাশের এক দিন আগে মৃত্যু এসএসসিতে জিপিএ ৪.১১ রেজার

Khan Romim
আগস্ট ১০, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা সংবাদদাতা:   হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে নিজের কাঙ্ক্ষিত ফলাফল জানার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফল প্রকাশের এক দিন আগে রোববার শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়।

কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর তিনি সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন রেজা। পরে তাঁর মৃত্যু হয়। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, রেজা জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু যে ফলাফলের জন্য তিনি ও তাঁর পরিবার অপেক্ষা করছিলেন, তা প্রকাশের আগেই তাঁর মৃত্যু হয়।

রেজার ফলাফল জানার পর পরিবারের সদস্যরা একদিকে তাঁর সাফল্যের খবর পেয়েছেন, অন্যদিকে স্বজন হারানোর শোক আরও গভীর হয়েছে। সন্তানের কাঙ্ক্ষিত ফলাফল এলেও সেই আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আর পেলেন না রেজা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।