ভোরের খবর ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনন, সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। তার রচনায় বাঙালির মনস্তত্ত্ব যেভাবে বিশ্লেষিত ও প্রতিফলিত হয়েছে, তা অনন্য। রবীন্দ্রনাথ বাঙালির চিরকালীন চেতনার চিরঞ্জীব বাতিঘর হয়ে আছেন। বাঙালির আনন্দ-বেদনা, সুখ-দুঃখ ও আবেগের প্রতিটি পরতে তার অবাধ বিচরণ।’
বুধবার ( ১২ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমির আর্ট গ্যালারি হলে ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’ শীর্ষক এই সন্ধ্যায় আবৃত্তি, গান ও কথামালার মধ্য দিয়ে স্মরণ করা হয় রবীন্দ্রনাথকে।
অনুষ্ঠানে উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সংগঠক সজল চৌধুরী এবং কলামিস্ট ও সংগঠক আকতার কামাল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন উচ্চারকের সহসভাপতি এএসএম এরফান।
উচ্চারণ সদস্য তাফসিরুল ইসলাম ও বর্ণি দে পুতুলের সঞ্চালনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মোস্তফা কামাল, শিল্পী কান্তা দে, শিল্পী পাপিয়া দে, শিল্পী মৌটুসী আফরিন তিতলী ও তুলতুল চৌধুরী। একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী তৃষ্ণা ভট্টাচার্য্য, বনকুসুম বড়ুয়া, মিশু ভট্টাচার্য্য, সুমি বিশ্বাস, প্রণীতা দেব চৈতী, মিথিলা মল্লিক, নিহারিকা পাল, মনজুর আলম ও অর্পিতা ধর।
উচ্চারক সদস্যদের মধ্যে একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মৌসুমী চক্রবর্তী, শাহ হোসাইন, তারানা কবির,সাইয়ারা সালসাবিল, পাপড়ি দে, তিন্নি বৈদ্য, অনিরুদ্ধ বিশ্বাস, রাফিয়া জাহেদ, মোবাশ্বির মাহির ও আযফার আহিল। বৃন্দ আবৃত্তি ‘বর্ষার গান’ ও ‘ইসটেশন’ পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও উচ্চারক শিশু কুঞ্জের শিল্পীরা।
উচ্চারক আবৃত্তি কুঞ্জ আয়োজিত ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে উচ্চারক সদস্য নৃত্যশিল্পী মৃত্তিকা বড়ুয়ার স্থায়ীভাবে ইউরোপ যাত্রা ও এবারের এসএসসি পরীক্ষায় উচ্চারক শিশু কুঞ্জের সদস্য সাইয়ারা সালসাবিল, তাথৈ বড়ুয়া, বুশরা আলম, প্রিয়ন্তী বড়ুয়া, পড়শী বড়ুয়া, ইয়াকিন ও আংকিতা বড়ুয়ার কৃতিত্বপূর্ণ ফলাফলে সংবর্ধনা প্রদান করা হয়।

