ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীতে প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ

Khan Romim
আগস্ট ৬, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মৎস্য চাষে উৎসাহিত করতে ৫ জন প্রদর্শনী চাষীর মাঝে মৎস্য খাদ্য, চারা গাছ ও সাইনবোর্ড এবং ৪ জন প্রদর্শনী চাষীর মাঝে অ্যারেটর, চারা গাছ ও সাইনবোর্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার । উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,পৃতীশ চন্দ্র পাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা জানান, এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থালি পুকুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের পুষ্টি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগী চাষীরাও প্রয়োজনীয় উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।