স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)’র মহাপরিচালক পদে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গোবিন্দগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ড পুরাতন বন্দরে।কাজী জেসিন কাজী পেয়ারার জনক ও গোবিন্দগঞ্জের আরেক কৃতিসন্তান দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজার ভাতিজি।মিডিয়া জগতের পরিচিত মুখ, উপস্থাপিকা কাজী জেসিন দায়িত্ব পালন করেছেন গাজী টিভি, বিবিসি বাংলা, একুশে টেলিভিশন সহ অসংখ্যক সংবাদ মাধ্যমে।রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশে অবস্থান করতে এক রকম বাধ্য হয়েছিলেন তিনি। তিনি বিএনপি ঘরোনার একজন নামকরা সাংবাদিক হিসেবে পরিচিত।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

