ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত


এপ্রিল ২৯, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় তরুণ ক্রীড়াবিদদের খুঁজে বের করতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এ বাছাই পর্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। বাছাই কার্যক্রমে ফুটবল,ক্রিকেট,ব্যাডমিন্টন,কাবাডি,দাবা,সাতার,এথলেটিক সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিশু-কিশোররা। বিচারকরা তাদের শারীরিক সক্ষমতা, দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতিভাবানদের নির্বাচন করেন।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,যুব উন্নয়নের সহকারী অফিসার মো. মোশারফ হোসেনসহ ক্রীড়া ব্যক্তিত্ব ও অভিভাবকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” মূলত ইউনিয়ন পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি উদ্যোগ। নির্বাচিত খেলোয়াড়দের পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আরও উন্নত করা হবে।

উপস্থিত ক্রীড়া প্রেমি ও অবিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে মেধাবী খেলোয়াড়রা তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তারা আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে টঙ্গিবাড়ী থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।