ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে অবৈধ মাটি কাটায় জরিমানা


এপ্রিল ৭, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাগর আহমেদ:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার কামরদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকু (এক্সকাভেটর) মালিক আবু হোসেনকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়।অভিযান চলাকালে প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।