

সাগর আহমেদ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার কামরদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকু (এক্সকাভেটর) মালিক আবু হোসেনকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়।অভিযান চলাকালে প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭